বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ আটক ১ জন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি টহল দল গত সোমবার (১৭ জানুয়ারি) আনুমানিক রাত ১০ টায় খুলনা জেলার দাকোপ থানার চেয়ারম্যান ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৭ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারিকে আটক করেছে। আটককৃত ব্যক্তি কালাবগী গ্রামের রহিম সানার পুত্র মোঃ জাফর সানা(৩৯)। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এক প্রেস নোটের মাধ্যমে জানানো হয়। জব্দকৃত অবৈধ হরিণের মাংস এবং আটককৃত হরিণ শিকারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালাবগী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com