শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ওমিক্রন ঠেকাতে শিবগঞ্জে মাস্ক বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে সংক্রমণের প্রাদুর্ভাব মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাস্ক বিতরণ ও সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা পরিষদ ও সাব-রেজিস্ট্রার অফিস চত্বরসহ বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমে অংশ নিয়ে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি বলেন, সচেতনতামূলক সপ্তাহের অংশ হিসেবে শিবগঞ্জবাসীকে মাস্ক পরিধান ও ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে। এ সপ্তাহের পর যারা মাস্ক পরিধান করবে না, তাদের উপর বিধি মোতাবেক জেল-জরিমানা আরোপসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাস্ক পরিধান ও ভ্যাকসিনের অন্তত একটি ডোজ গ্রহণ ব্যতীত কোনো ব্যক্তিকে উপজেলা পরিষদের কোনো সরকারি-বেসরকারি দপ্তর বা প্রতিষ্ঠানে সেবা প্রদান করা হবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com