শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ছেলের কাঁধে বাবার লাশ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

হাজার হাজার মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় নিজ গ্রামে শায়িত হলো জাতীয় সংসদের মামনীয় হুইপ ও জয়পুরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পিতা আলহাজ্ব শরিফ উদ্দিন মন্ডলের লাশ। গত সোমবার সন্ধ্যা ৭ টায় হুইপ স্বপনের পিতা রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার সকাল ১০.৪০ মিনিটে পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে মুরহুমের পুত্র জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপিসহ আস পাশের জেলাগুলোর আওয়ামীলীগের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। পরে সাড়ে ১১টায় জয়পুরহাট সদর উপজেলার রামকৃঞ্চপুর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে হুইপ স্বপনের কাধে করে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com