মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহামারি অবসানে সারা বিশ্বকে টিকা দিন : অ্যান্তোনিও গুতেরেস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার ভার্চুয়ালি আয়োজিত ডাভোস ফোরামের সম্মেলনে অংশ গ্রহণকারি সকলকে বলেছেন, মহামারি করোনাভাইরাসের অবসান নিশ্চিত করতে বিশ্বে সবাইকে অবশ্যই কোভিড-১৯ বিরুদ্ধে টিকা দিতে হবে। খবর এএফপি’র। করোনার কারণে দ্বিতীয় বছরের মতো অনলাইনে রাজনৈতিক ও কর্পোরেট পাওয়ার নেতাদের এ সম্মেলন হচ্ছে। এদিকে বিশ্বব্যাপী এ ভাইরাস উপশমের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, ‘বিগত দুই বছরে এটা প্রমাণিত হয়েছে যে আমরা কোনো একজনকে পেছনে ফেললে, আমরা সকলকে পেছনে ফেলছি।’ তিনি আরো বলেন, ‘যদি আমরা প্রত্যেক ব্যক্তিকে টিকা দিতে ব্যর্থ হই, তাহলে আমরা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আবির্ভাবের সুযোগ করে দিচ্ছি যা বিভিন্ন সীমান্তে ছড়িয়ে পড়ছে এবং তা প্রাত্যহিক জীবন ও দেশের অর্থনৈতিক অবস্থাকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে।’
গুতেরেস বলেন, সমতা ও নিরপেক্ষতা বজায় রেখে আন্তর্জাতিক স¤প্রদায়ের এ মহামারি মোকাবিলা করা প্রয়োজন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২১ সালের শেষ নাগাদ পৃথিবীর ৪০ শতাংশ এবং ২০২২ সালের মাঝামাঝি নাগাদ ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়ার ব্যাপারে গত শরৎকালেই একটি কর্ম কৌশল প্রকাশ করেছে।
গুতেরেস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেন,‘আমরা কোথাও এই লক্ষ্যের কাছে যেতে পারিনি।’
তিনি বলেন, ‘উন্নত দেশগুলোতে টিকাদানের হার আফ্রিকার দেশগুলোর চেয়ে সাত গুণ বেশি। এটা লজ্জাজনক। আমাদের ভ্যাকসিন সমতা রক্ষা করা প্রয়োজন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com