শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তৈমূরকে এবার বিএনপি থেকেই বহিষ্কার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার নারায়ণগঞ্জের পরাজিত মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকারকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তাকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকা-ে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ বিষয়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমি কোনো চিঠি পাইনি। তবে যদি বহিষ্কার করা হয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই।
অন্যদিকে, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের চিফ এজেন্ট দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে এটিএম কামালকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হয়ে অংশ নেওয়ায় অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আর তার চিফ এজেন্ট হিসেবে কাজ করেছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com