শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেসেজ শিডিউল করে পাঠানো যাবে টেলিগ্রামে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের মধ্যে হোয়াটসঅ্যাপ এখন সবচেয়ে জনপ্রিয়। আর এই তালিকায় পরের অবস্থানটি টেলিগ্রামের। অসংখ্য ফিচারে সাজানো এই প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের টেলিগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করতেই এতোসব আয়োজন তাদের। জানেন কি? এখন থেকে মেসেজ শিডিউলও করা যাবে টেলিগ্রামে। টেলিগ্রামে যেসব নতুন ফিচার রয়েছে তার মধ্যে অন্যতম হল শিডিউল মেসেজ সার্ভিস। কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো এক ব্যক্তিকে মেসেজ করতে চাইলে মেসেজ শিডিউল করে রাখা সম্ভব। যে সময়ের জন্য মেসেজ শিডিউল করা হবে ঠিক সেই সময়েই মেসেজ সেন্ড হবে। এই জনপ্রিয় ফিচারটি অনেকদিন ধরে চালু থাকলেও অনেকের অজানা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক খুব সহজেই কীভাবে মেসেজ শিডিউল করতে পারবেন-
> প্রথমে আপনার ফোনে থাকা টেলিগ্রাম অ্যাপটি ওপেন করুন। যাকে মেসেজ পাঠাতে চাইছেন তার টেক্সট উইন্ডোটি ওপেন করুন।
> এরপর নির্দিষ্ট জায়গায় আপনার মেসেজটি টাইপ করুন।
> Send অ্যারোর জায়গায় লং প্রেস করুন। অর্থাৎ সাধারণত সঙ্গে সঙ্গে মেসেজটি পাঠানোর জন্য একবার ক্লিক করতে হয়। ঠিক সেরকমই একবার না ক্লিক করে ওই অ্যারোটি কিছুক্ষণ প্রেস করে ধরে রাখুন।
> এরপর একটি অপশন দেখা যাবে। তা হল Schedule Message।
> সেখানে ক্লিক করলে জানতে চাওয়া হবে কোন দিন এবং কোন সময় মেসেজটি পাঠাতে চাইছেন।
> নিজের প্রয়োজন মতো টাইম ও ডেট সিলেক্ট করে দিন এবং একদম নিচে থাকা নীল বাটনটি প্রেস করুন।
> পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে মেসেজটি ঝবহফ হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com