শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহাসড়কে ডাকাতির অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার

কামরুল ইসলাম (মীরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

মিরসরাই থানায় পুলিশের সাড়াশি অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতি,চুরি, ছিনতাইয়ের অভিযোগে সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত দলের চিহ্নিত ৯ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে সীতাকু- উপজেলার মধ্যম সলিমপুর গ্রামের সেকানদার মিয়ার ছেলে মিজানুর রহমান প্রকাশ সাদ্দাম(২৪), মিরসরাই উপজেলার পূর্ব হাইতকান্দি এলাকার রবিউল হোসেন এর ছেলে আরাফাত হোসেন রনি(২৩), চট্টগ্রামে ফি-ফোর্ট এলাকার মো: ওসমান এর ছেলে তুষার(২২), সীতাকু- উপজেলার দক্ষিণ ছলিমপুর এলাকার ফরিদুল আলমের ছেলে মোঃ শহিদ(২৩), চট্টগ্রাম কালুশাহ এলাকায় মৃত বজলুল হকের ছেলে মোঃ বক্কর(২৬), বাক্ষ্মণবাড়িয়ার কসবা এলাকার জসিম উদ্দিনের ছেলে মোঃ মহসিন(২৩), ভাটিয়ারী হাতেম পাড়া এলাকার মোঃ রফিক এর ছেলে রবিউল হোসেন(২৪), কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় মোঃ ইউসুফ ছেলে রাকিব হোসেন(২০) ও লক্ষীপুরের চন্দগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাক ছেলে মাসুদুর রহমান(২৩) সহ ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার(২০ জানুয়ারি) আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মিরসরাই থানা সূত্রে জানা যায়, তারা বিভিন্ন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী বেশে ছিনতাই এবং মহাসড়কে রড মেরে গাড়ি ডাকাতি করত। মামলার তদন্তকারী কর্মকর্তা মীরসরাই থানায় তদন্ত কর্মকর্তা অলি উল্লাহ জানান, মিরসরাই এসপি সার্কেল লাবিব আব্দুল্লাহর দিক নির্দেশনা ও মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে নিজামপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত আন্তঃজেলা ডাকাতদলের ৯ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com