শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস ঝুঁকিপূর্ণ; এটা মানবসৃষ্ট: ডাচ রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্নে গেরার্ড ভেন লিউইন বলছেন, ঢাকার বাতাস ঝুঁকিপূর্ণ এবং তা লাখ লাখ মানুষের জন্য বিপজ্জনক। গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি এমন মন্তব্য করেছেন।
নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে ডাচ রাষ্ট্রদূত বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রধান শহরগুলোর (যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী) বায়ুমান নিয়ে একটি তালিকা প্রকাশ করেছেন। তাতে দেখা যায় শুক্রবার ঠিক সকাল ১১ টায় ৩৭১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে।
তালিকার ওই ছবির ক্যাপশনে রাষ্ট্রদূত লিখেছেন:”ঢাকার বাতাসের মান ঝুঁকিপূর্ণ, যার মানেঃ লাখ লাখ মানুষের জন্য তা বিপজ্জনক। এটা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো কোন প্রাকৃতিক দুর্যোগ নয়: মানবসৃষ্ট। যার অর্থ এর সমাধানও রয়েছে।” উল্লেখ্য, গত বুধবারই গণমাধ্যমে প্রচারিত হয়- ঢাকা এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর। ওইদিন সকাল ১০টা ১১ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ২৬৯ রেকর্ড করা হয়েছিল যার অর্থ জনবহুল ঢাকা শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। চীনের উহান এবং ভারতের রাজধানী নয়াদিল্লি যথাক্রমে ২৫২ ও ২১৪ একিউআই স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com