বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পুলিশের ভয়ে কলাপাতার ‘মাস্ক’!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

ছড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। তা থেকে চারদিকে আবারও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় প্রাণ বাঁচাতে ঘরের বাইরে অবশ্যই মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ নিয়ন্ত্রণে কড়াকড়ি বাড়াচ্ছে বিভিন্ন দেশের সরকার। কিন্তু এত কিছুর পরেও সবাই আর সচেতন হচ্ছে কই! অন্তত কলাপাতার ‘মাস্ক’ পরা লোককে তো আর সচেতন বলা যায় না! স¤প্রতি এমন অদ্ভুত কা- ঘটানো মানুষের দেখা মিলেছে পাশের দেশ ভারতে। ঘটনা পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার। সেখানে জীবনতলা থানার মেহেরগড় এলাকার বাসিন্দা শেখ নাসিমকে কেন্দ্র করেই যত কা-।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন নাসিম। বাজারে পৌঁছে দেখেন পুলিশ মাস্কবিহীন লোক পেলেই ধরপাকড় চালাচ্ছে। রাস্তায় রয়েছেন ওসি নিজেও। এ অবস্থায় পুলিশের হাত থেকে বাঁচতে কলাপাতা ছিড়ে মুখ ঢাকেন শেখ নাসিম। তার মুখে ‘কলাপাতার মাস্ক’ দেখে রীতিমতো তাজ্জব বনে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কেন এমন করলেন জানতে চাইলে যুবক জানান, বাড়ি থেকে মাস্ক নিয়ে বের হতে ভুলে গেছেন। ভেবেছিলেন, রাস্তায় নাহলে কোনো দোকান থেকে মাস্ক কিনে পরে নেবেন। কিন্তু রাস্তায় একটিও মাস্কের দোকান খুঁজে পাননি বলে দাবি করেন নাসিম। সেজন্যই কলাপাতা দিয়ে মাস্ক বানাতে হয়েছে তাকে।
তবে ভারতীয় ওই যুবকের যুক্তি শুনে রেগে যান পুলিশ কর্মকর্তারা। শেষমেষ তাকে আটকই করা হয়।
পুলিশ জানিয়েছে, করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করছেন তারা। এ কারণে পথেঘাটে, হাট-বাজারে গিয়ে মানুষকে সচেতন করার কাজ করছেন পুলিশ কর্মকর্তারা। জীবনতলাতেও একই ধরনের অভিযান চালানো হচ্ছে। তা সত্ত্বেও কিছু মানুষের এখনো মাস্ক পরায় চরম অনীহা। এ কারণে মাঝেমধ্যে কঠোর হতে হচ্ছে পুলিশকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com