শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন এই উপায়ে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

স্মার্টফোন ব্যবহার সহজ করার জন্য রয়েছে অসংখ্য অ্যাপ। যার যখন যেটি প্রয়োজন হচ্ছে তখনই সেটি ডাউনলোড করছেন ফোনে। দীর্ঘ দিন ধরে পড়েই রয়েছে তা। আবার অপ্রয়োজনেও নানান সময় আমরা নানান অ্যাপ ইনস্টল করি। সব কিন্তু ব্যবহার করা হয় না। এসব অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও, হাই গ্রাফিক্স গেমসের কারণে ফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। আর নতুন কোনো কিছু রাখতে গেলে দেখা দেয় বিপত্তি। আবার অনেকসময় এই অ্যাপগুলো ব্যবহার না করলেও বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে।
অর্থাৎ ব্যবহারকারী অন্য কী কী অ্যাপ ব্যবহার করছে, কতক্ষণ ফোন ব্যবহার করছে, কোন অ্যাপে কতক্ষণ অ্যাকটিভ রয়েছে ইত্যাদি তথ্য সংগ্রহ করে তারা। তাই এই ধরনের অ্যাপগুলো আনইনস্টল বা ডিজেবল করে দেওয়াই নিরাপদ। এবার জেনে নিন কীভাবে এসব অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল বা রিমুভ করবেন-
> প্রথমে সেটিংস অপশনে যেতে হবে। > এরপর অ্যাপস অপশনে ক্লিক করতে হবে। ওই অপশনে দেখা যাবে আপনার ফোনে কী কী অ্যাপ ইনস্টল করা রয়েছে। > তারপর যে অ্যাপটি আন ইনস্টল বা রিমুভ করবেন সেই অ্যাপটির উপর লং প্রেস করুন। অর্থাৎ টিপে ধরে রাখুন। > সেখানেই দেখতে পাবেন একটি ডিসেবল অপশন। ওই অপশনের উপর ক্লিক করতে হবে।
প্রি-ইনস্টল অ্যাপ ডিলিট করবেন যেভাবে- > প্রথমে Google Play Store ওপেন করুন। > প্রোফাইল আইকনের একদম উপরে ক্লিক করুন। > ম্যানেজ অ্যাপস-এর উপর ক্লিক করার পর ডিভাইসের উপর ক্লিক করুন। তারপর Manage অপশনের উপর ক্লিক করুন।
> যে অ্যাপটি আনইনস্টল করতে চাইছেন তার উপর প্রথমে ডিলিট অপশনে ক্লিক করুন এবং তারপর আনইনস্টল বাটনে ক্লিক করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com