শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিক্ষকদের আশ্বাসে নীলক্ষেত ছাড়লেন শিক্ষার্থীরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

শিক্ষকরা দ্রুত পরীক্ষা নেয়ার আশ্বাস দেয়ার পর নীলক্ষেত ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১১টায় অবরোধ প্রত্যাহার করে নীলক্ষেত মোড় থেকে সরে যান শিক্ষার্থীরা। এরপর স্বাভাবিক হয় যানচলাচল। এ সময় শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অসমাপ্ত পরীক্ষাটি দ্রুত নেয়ার আশ্বাস দেন এবং জনভোগান্তি বিবেচনায় অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে ইডেন মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল বাসার বলেন, আজকের পরীক্ষার কেন্দ্র ছিল ইডেন মহিলা কলেজ। পরীক্ষা স্থগিতের বিষয়টি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এখানে আমাদের কিছুই করার নেই। তবে আমরা অধ্যক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত পরীক্ষা নেয়ার ব্যবস্থা করব। এর আগে চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। সাত কলেজের ডিগ্রি পরীক্ষা ইডেন কলেজে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজই (গতকাল শনিবার) তাদের শেষ পরীক্ষা ছিল। তাদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com