শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সঙ্গীর মন খারাপ হলে যে কাজ ভুলেও করবেন না

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

জীবনে ভালো-খারাপ সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়। কখনো ভালো আবার কখনো সময় খারাপ যায়। জীবনের খারাপ মুহূর্তগুলোতে সবারই মন খারাপ থাকে। তখন তার প্রভাব পড়ে জীবনের উপর। এমনকি সেই সমস্যা সম্পর্কেও খারাপ প্রভাব ফেলে। মন খারাপ থাকলে সম্পর্কের উপরও পড়ে বিশাল প্রভাব। তাই এ সময়টা খুব সতর্ক থাকতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, মন খারাপ থাকলে মানুষের জীবনে অহরহ ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে আপনার সঙ্গীও যদি কোনো কারণে মন খারাপ করেন তাহলে সম্পর্কেও নানা সমস্যা হতে পারে। তখন আপনাকে অবশ্যই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে- > একজনের মন খারাপ থাকলে অন্যজনও রগের মাথায় নানা বিষয়ে খারাপ কথা বলতে পারেন। তবে ভুলে যাবেন না, খারাপ সময়ে সঙ্গীর পাশে থাকা আপনারই দায়িত্ব। তাই সঙ্গীর মন খারাপ থাকলে তার সঙ্গে উচ্চবাচ্য না করে বরং সমস্যা সমাধানের পথ বের করুন।
> সঙ্গীর খারাপ সময়ে তার মতো আপনিও যদি চুপ করে থাকেন কিংবা কথা না বলেন তাহলে ভুল করবেন। তাকে জি়জ্ঞাসা করুন কী হয়েছে, কেন তার মন খারাপ ইত্যাদি প্রশ্ন। > একবার জিজ্ঞেস করার পর যদি কিছু না বলেন, তাহলে দ্বিতীয়বার জিজ্ঞাসা করুন। কোনো উত্তর না মিললে আর বারবার এক কথা বলতে যাবেন না। তখন দেখা দেবে আরও এক সমস্যা। তাই চেষ্টা করুন খারাপ মুহূর্তে সঙ্গীকে বিরক্ত না করার।
> মন খারাপ হলে অনেকেই সময়মতো খান না। এমন ক্ষেত্রে বারবার খেতে ডাকার কোনো মানে হয় না। এর মাধ্যমে হয়তো সঙ্গী আরও রেগে যাবেন। তাই এই সময় চুল থাকাই বুদ্ধিমানের লক্ষণ।
> এমন সময় খবরদারি করতে যাবেন না। এমনিই তার মন ভালো নেই। এর উপর আবার আপনি খবরদারি করতে গেলে সমস্যা কয়েকগুণ বেড়ে যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com