শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ চলছে : ফরহাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘যেহেতু গতকাল রাতই সিদ্ধান্ত হলো, তাই পুরোপুরি বাস্তবায়নে দুই-এক দিন সময় লাগবে। এর আগেও প্রাকটিস ছিল এভাবে অর্ধেক সংখ্যা নিয়ে অফিস করা। তাই এবার এ সিদ্ধান্ত বাস্তবায়নে সমস্যা হবে না।’ গতকাল সোমাবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে সরকারি অফিস অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ফরহাদ হাসান বলেন, ‘বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার দিয়ে বাড়িতে রাখা হবে। তবে, সবাই বাসা থেকেই ভার্চুয়ালি অফিসের কাজ করবেন।’
তিনি বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এর আগে সরকারি নির্দেশনা মেনে অর্ধেক জনবল দিয়ে কাজ করিয়েছে। এবারও তারা নিজ দায়িত্বে করবে বলে আশা করি। সরকারের প্রধান লক্ষ্য করোনা সংক্রমণ কমিয়ে আনা। বাইরে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com