শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অশ্লীলতার মামলায় মুক্তি পেলেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

১৫ বছর আগের একটি মামলা থেকে অবশেষে রেহাই পেলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। রাজস্থানে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে চুম্বনের কারণে শিল্পা এবং হলিউড তারকা রিচার্ড গেয়ারের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আনা হয়, ওই ঘটনায় তুমুল শোরগোল হয় এবং দুই তারকার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল। ২০০৭-এর সেই মামলাতেই অবশেষে রেহাই পেলেন শিল্পা শেঠি। স্বস্তি এল আদালতের রায়ে।
২০০৭ সালে ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শিল্পা ও রিচার্ড। ভরা সমাবেশে আচমকাই শিল্পাকে জড়িয়ে ধরে চুমু খান হলিউড অভিনেতা। হইহই পড়ে যায় চতুর্দিকে। অশ্লীলতার অভিযোগ এনে রাজস্থান এবং গাজিয়াবাদে মোট তিনটি মামলা দায়ের হয় দুই তারকার বিরুদ্ধে। অভিযোগ ছিল, জেনে বুঝে, ইচ্ছাকৃত ভাবেই প্রকাশ্যে ওই ঘটনা ঘটিয়েছেন শিল্পা ও রিচার্ড। বলিউড অভিনেত্রী তখনই আদালতে আবেদন জানিয়ে বলেছিলেন, ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে তিনি সেই মুহূর্তে রিচার্ডের আচরণের প্রতিবাদ করতে পারেননি। কিন্তু তার জন্য স্রেফ কল্পনার ভিত্তিতে তাকে এই ঘটনার জন্য দায়ী করা যায় না। এই মামলা থেকে মুক্তির আবেদনও জানিয়েছিলেন তিনি। অভিনেত্রী মুম্বইয়ের আদালতে মামলাটি স্থানান্তরিত করার আর্জি জানালে ২০১৭ সালে সেই অনুমতি দেয় সুপ্রিম কোর্ট।
অবশেষে আদালত জানিয়েছে, শিল্পার বিরুদ্ধে ওঠা ইচ্ছাকৃত অশ্লীলতা ভিত্তিহীন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেতকী চহ্বান জানান, ঘটনার পরেই নিজের অবস্থান স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছিলেন অভিনেত্রী। সেই ব্যাখ্যা, পুলিশের তদন্ত রিপোর্ট এবং যাবতীয় তথ্যপ্রমাণ খতিয়ে দেখে তার অভিমত, এই ঘটনায় শিল্পার কোনও ভূমিকা ছিল না। তার পরেই সমস্ত অভিযোগ থেকে বলিউড অভিনেত্রীকে মুক্তি দেয় আদালত।
এক দিকে, নিজের বিরুদ্ধে এই পুরনো মামলা এবং অন্য দিকে গত বছর বিরুদ্ধে পর্ন ছবি তৈরি এবং ইন্টারনেটে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তারি, সব মিলিয়ে নাজেহাল ছিলেন শিল্পা। কিছু দিন হল জামিনে মুক্তি পেয়েছেন রাজ। এ বার পুরনো অশ্লীলতার মামলা থেকে রেহাই পাওয়া আরও খানিকটা স্বস্তি দিল বলিউড অভিনেত্রীকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com