শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেবিদ্বারে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষক কর্মচারীদের সংবর্ধনা

ফখরুল ইসলাম সাগর দেবিদ্বার (কুমিল্লা) :
  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হইতে ২০২০ সালের অবসর প্রাপ্ত ও প্রয়াত শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠান ভোজন বিলাস হোটেলে বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে ও সহ সভাপতি আবদুল মোমেন’র উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি মোঃ সামসুল হক, পরিমল বিকাশ দত্ত, অধ্যক্ষ মোঃ আবু সেলিম ভুইয়া, সাধারণ সম্পাদক ও গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশান এর সাবেক প্রধান শিক্ষক মোঃ মোছলে উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেবিদ্বার আলহাজ¦ আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আকবর, মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকতল হোসেন, গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশান এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, সাইচাপাড়া উচ্চ বি.জে.এম.এ মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহাম্মেদ, চান্দপুর মডেল টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, তুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, জাফরগঞ্জ বেগম মাজেদা আহসান মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, বড়শালঘর ইউ এম এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, মরিচাকান্দা জিয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নানু মিয়া, বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছরিন আক্তার সহ আরো অনেকে। উক্ত আলোচনা সভা শেষে দেবিদ্বার উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মোহনপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরে কৃষ্ণ দেবনাথ ও গোপালনগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মুছা সরকার সহ ১০ জন প্রয়াত ও অসুস্থ্য শিক্ষক পরিবারকে ১লক্ষ ৯৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com