শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতে আজও সংরক্ষিত স্বর্ণে লেখা প্রাচীন কুরআন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

প্রাচীন যুগে স্বর্ণের কালিতে লেখা পবিত্র কুরআনের একটি দুর্লভ পা-ুলিপি আজও ভারতের লক্ষ্মৌতে বিদ্যমান রয়েছে। লক্ষ্মৌর ফিরাঙ্গি মহল এলাকার বর্ষীয়ান এক আলেম পা-ুলিপিটির দেখভাল করে আসছেন। ওই আলেমের নাম মুফতী আবুল ইরফান ফিরাঙ্গি মহল। তিনি বলেন, ‘ফিরাঙ্গি মহলের ওলামায়ে কেরামের এক প্রাচীন ঐতিহ্য রয়েছে। ইংরেজদের ক্ষমতা দখলের আগে এখানের শাসকদের স্বর্ণ দিয়ে কুরআন লেখার প্রমাণ পাওয়া যায়। সে সময় তারা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে স্বর্ণ দিয়ে কুরআন লিখতেন।’
তিনি আরো বলেন, ‘ওই যুগে কুরআনের প্রতি অধিক সম্মান প্রদর্শনের উদ্দেশে তা স্বর্ণ দিয়ে লেখা হতো। শুধু তাই নয়; বরং ফিরাঙ্গি মহলের একটি পাঠাগারে রাসূল সা:-এর সিরাত ও জীবনচরিতের ওপর স্বর্ণ দিয়ে লেখা বিভিন্ন কিতাবও আছে, যা শুধু এই যুগেই নয়, সব সময়ই দুর্লভ।’ অনেকেই চড়ামূল্যে এগুলো নিতে চেয়েছেন কিন্তু তাদের ফিরিয়ে দেয়া হয়েছে। ঐতিহ্যের স্মারক হিসেবে কুরআন ও অন্যান্য সিরাতগ্রন্থ নিজেদের কাছেই রেখে দিয়েছেন বলে জানালেন মুফতী আবুল ইরফান ফিরাঙ্গি মহল। তারা আশা করছেন, এগুলো তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক মূল্যবান হিসেবে বিবেচিত হবে। সূত্র : ইটিভি ভারত




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com