শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুন্দরবনে উদ্ধার হওয়া মৃত রয়েল বেঙ্গল টাইগারের ময়না তদন্ত সম্পন্ন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

পূর্ব সুন্দরবনের দুবলারচরের খাল থেকে উদ্ধারকরা মৃত রয়েল বেঙ্গল টাইগারেরর ময়না তদন্ত শনিবার (২৯ জানুয়ারী) সকালে শরণখোলা রেঞ্জ সদরে সম্পন্ন করা হয়েছে। শরণখোলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন মৃত বাঘটির ময়না তদন্ত করেন। ময়না তদন্তকারী কর্মকর্তা জানান, নয় ফুট দৈর্ঘ্যরে আনুমানিক ১৫/১৬ বছর বয়সী পুরুষ বাঘটি বার্ধক্যজনীত শীতের কারণে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। সঠিক কারণ নির্ণয়ের জন্য বাঘের চামড়া, দাঁত, মাংস ও হৃদপিন্ডের নমুনা সংগ্রহ করা হয়েছে তা ঢাকায় রাষায়নিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে ঐ প্রাণী সম্পদ কর্মকর্তা জানান। এসময় শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শামসুল আরেফিনসহ বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, শরণখোলা রেঞ্জ সদরে শনিবার সকালে বাঘের ময়না তদন্ত শেষে মৃত বাঘের দেহটি সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী কেন্দ্রে সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টীমের সদস্যরা নিয়মিত টহলকালে দুবলারচরের কাছে রুপার খালে ভাসমান অবস্থায় একটি মৃত বাঘ উদ্ধার করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com