শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুক্তি পেলো সালমানের গাওয়া ‘ডান্স উইথ মি’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

বলিউডে ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান। যিনি এখনও তার অভিনয় দিয়ে মুগ্ধ করে যাচ্ছেন ভক্তদের। তিনি অভিনয় ছাড়াও করেছেন গান। তিনি বরাবরই তার সুরেলা কণ্ঠে গান গেয়ে ভক্তদের তাক লাগিয়েছেন। এবার তার গাওয়া আরেকটি নতুন গান মুক্তি পেলো। গত শুক্রবার (২৮ জানুয়ারি) ‘ডান্স উইথ মি’ গানটির টিজার তার অফিশিয়াল ইউটিউবে প্রকাশ করে। মুহূর্তেই ভাইরাল হয় টিজারটি। আজ শনিবার (২৯ জানুয়ারি) গানটি মুক্তি পায়। গানটির ভিজ্যুয়ালে দেখা যায় শাহরুখ ও আমির খানসহ সালমানের বন্ধুদের ফুটেজ। রয়েছেন সালমানের পরিবারের সসস্যরা। গানটির ভিডিওতে ছিল সালমানের ফিরে দেখা সব ফুটেজ।
গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই প্রশংসায় ভাসছেন ভাইজন। সেইসাথে ভক্তরা সালমানের মিষ্টি সুরের প্রশংসাও করছেন। তার অনুরাগীরা সবসময় অপেক্ষায় থাকে তার সিনেমা কিংবা গানের জন্য। গানটি কম্পোজ করেছেন খ্যাতিমান সংগীত কম্পোজার জুটি সাজিদ-ওয়াজিদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com