শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভাঁজ করা যাবে মাউসও

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

ফোল্ডিং বা ভাঁজযোগ্য স্মার্টফোন এখন আর অপরিচিত কিছু নয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এর জনপ্রিয়তা বাড়বে বলে মনে করা হচ্ছে। ভাঁজযোগ্য স্মার্টফোনের ধারণাটি বাস্তবায়িত হওয়ার পর অন্য যন্ত্রপাতির মধ্যেও এই প্রযুক্তি ব্যবহার করা যায় কিনা তা নিয়ে চলছে আলোচনা।
যেকোনও প্রয়োজনীয় ডিভাইস বা যন্ত্রাংশ আরও সহজে বহনযোগ্য করতে আগামী দিনগুলোতে ভাঁজযোগ্য প্রযুক্তি বেশ জনপ্রিয় হয়ে উঠবে। সেজন্যই এবার ভাঁজযোগ্য মাউস তৈরির প্রকল্প হাতে নিয়েছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। সবকিছু ঠিক থাকলে এক থেকে দুই বছরের মধ্যেই এ ধরনের মাউস বাজারে পাওয়া যেতে পারে।
টেক রাডারের বরাত দিয়ে ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, ভাঁজযোগ্য আর্ক মাউস নিয়ে কাজ করছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এ ধরনের মাউসের জন্য ইতোমধ্যে পেটেন্ট আবেদন করেছে প্রতিষ্ঠানটি। পেটেন্ট আবেদনটি এখনও বিবেচনাধীন রয়েছে। ফলে মাইক্রোসফটের পণ্য তালিকায় এটি যুক্ত হচ্ছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মাইক্রোসফটের আর্ক মাউসের আগের ভার্সনটি বেশ হালকা ও সরু। তবে নতুন আর্ক মাউস আরও নমনীয় হতে পারে এবং এটিকে ভাঁজ করার সুবিধাও থাকতে পারে। ফলে এই মাউস খুব সহজে বহন করা যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com