রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দক্ষিণ সুদানের দশ মন্ত্রীর করোনা পজিটিভ

খবরপত্র নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৩ মে, ২০২০

আফ্রিকার দারিদ্র্যপীড়িত দক্ষিণ সুদানের দশ মন্ত্রী শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী মাইকেল মাকুয়েই।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত দশ মন্ত্রী সম্প্রতি করোনাভাইরাস মোকাবিলায় গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক-ফোর্সের সভায় অংশ নিয়েছিলেন। ইতিমধ্যেই ওই টাস্ক-ফোর্সের একাধিক সদস্যের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

তথ্যমন্ত্রী জানান, করোনা শনাক্ত হওয়ার পর পরই দশ মন্ত্রীর সবাই কোয়ারেন্টাইনে চলে গেছেন। এখনো পর্যন্ত আক্রান্ত দশ মন্ত্রী সুস্থ আছেন বলেও জানান তিনি।

চীনের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণের পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৫৬৩ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ৬ জন প্রাণ হারিয়েছেন।

এসএম/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com