শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মামলার রায়ে আমরা সন্তুষ্ট: শারমিন শাহরিয়ার ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

কক্সবাজারের বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান হত্যা মামলায় রায়ের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তার বোন ও মামলার বাদি শারমিন শাহরিয়ার ফেরদৌস। গতকাল সোমবার রায়ের পর নয়া দিগন্তের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। শারমিন শাহরিয়ার ফেরদৌস বলেন, ‘মামলার রায়ে আমরা সন্তুষ্ট। তবে রায় যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়।’ একইসাথে রায়ের জন্য আদালতকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি এই মামলায় যারাই যেভাবে সহযোগিতা করেছেন ও সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানান তিনি।
আদালতের রায়ে সাত আসামির খালাস পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘যারা খালাস পেয়েছেন, তাদের যে একদম সংশ্লিষ্টতা নেই তা নয়।’ শারমিন শাহরিয়ার ফেরদৌস জানান, রায়ের পরিপ্রেক্ষিতে পরিবারের সাথে আলোচনার পর বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন তিনি। এর আগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সোমবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল সিনহা হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে আদালত সিনহা মো: রাশেদ খান হত্যা মামলায় প্রধান অভিযুক্ত বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। এছাড়া ছয়জনকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। সাতজনকে দেয়া হয়েছে বেকসুর খালাস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com