শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কাদের বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে মাটি ও মানুষের রাজনীতি করছে। এদেশের প্রতিটি অর্জনের সাথে রয়েছে আওয়ামী লীগ। দেশের অর্থনৈতিক উত্তরণে বিএনপির গাত্রদাহ হয় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি তো পারেইনি উল্টো তারা এখন শেখ হাসিনার অর্জনকে বিতর্কিত করতে চায়। বিতর্কিত করতে চায় দেশের নির্বাচন ব্যবস্থাকে। বিদেশে বিনিয়োগের উৎস খুঁজে বের করে জনগণের সামনে বিএনপির মুখোশ আবারো উন্মোচন করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণের উন্নয়নকে বিএনপি প্রতিপক্ষ বানিয়েছে। তাই তারা এখন রাষ্ট্রকে প্রতিপক্ষ বানিয়ে দেশ-বিদেশে অর্থ বিনিয়োগ করছে। গতকাল সোমবার সকালে সচিবালয়ে তার দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, লবিস্ট নিয়োগ করে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো তার জলন্ত প্রমাণ। বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে রাষ্ট্রের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। জনগণের কাছে বিএনপির মুখোশ আজ উন্মোচিত। ‘বিএনপি জন্ম থেকেই মিথ্যাচারকে সাথী করে নিয়েছে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল চটকদার বিজ্ঞাপনের মতো। তিনি বলেন, বিএনপির রাজনীতি অনিয়ম, লুটপাট আর দুর্নীতির সংস্কৃতিতে অভ্যস্থ। তাদের তথাকথিত উন্নয়ন ছিল বিদ্যুৎ সংযোগহীন খাম্বার মতো।
সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com