শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বঙ্গতে মুক্তি পাচ্ছে তুর্কি সিরিজ

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

দেশের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘লাভ মেকস ইউ ক্রাই’। রোমান্টিক ঘরানার গল্প নিয়ে নির্মিত সিরিজটি বাংলা ভাষায় বঙ্গতে মুক্তি পেয়েছে ‘আকাশ জুড়ে মেঘ’ শিরোনামে। নিভৃত একটি পল্লীতে বসবাস করে আদা মারিয়াম ভার্লি নামে মা হারা এক তরুণী। উনিশ বছর বয়েসী এই তরুণীর জীবন-সংগ্রাম ও ভালোবাসার গল্প নিয়ে গড়ে উঠেছে কাহিনি। ভাগ্যের ফেরে লোভী মামার অত্যাচারে অসহায় হয়ে পড়ে মারিয়াম। বিশেষ করে তাকে বিয়ের জন্য বাধ্য করে তার মামা। বিয়ে করতে যাবে ঠিক তার আগে রক্ষাকর্তা হয়ে উপস্থিত হয় মা-বাবা হারা আরেক তরুণ ইউসুফ। এরপর তারা গ্রাম ছেড়ে চলে যায় ইস্তাম্বুলে। কিন্তু সেখানে কীভাবে পৌঁছায়, তাদের ভালোবাসা কী পরিণয় পায়? এসব প্রশ্নের উত্তর পেতে সিরিজটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গ কর্তৃপক্ষ।
‘আকাশ জুড়ে মেঘ’ সিরিজে আদা ও ইউসুফের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি হাফসা নূর সানকাক্তুতান ও ডেনিজ কান আকতাস। বঙ্গর সিনিয়র ম্যানেজার (কনটেন্ট ও পাবলিশিং) খালেদ সজীব বলেন, ‘‘বঙ্গতে টার্কিশ সিরিজ ভক্তরা ইতোমধ্যে-‘জান্নাত’, ‘সহস্র এক রজনী’ দেখেছেন। এবার আমরা এনেছি ‘লাভ মেকস ইউ ক্রাই’। বাংলায় সুস্থ সুন্দর বিনোদন সবার কাছে পৌঁছে দিতে সামনে এমন আরো অনেক নতুন কনটেন্ট নিয়ে আসবে বঙ্গ।’’
বঙ্গ-তে যুক্ত হতে চাইলে, গুগল প্লে স্টোর বা আইওএস স্টোর থেকে বঙ্গ অ্যাপটি ডাউনলোড করে ভিজিট করুন:www.bongobd.com




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com