বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারাকান্দার কাকনী ইউপি:নবনির্বাচিত চেয়ারম্যানের প্রথম সভা ও মিলাদ মাহফিল

আব্দুল মান্নান সরকার তারাকান্দা (ময়মনসিংহ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৩নং কাকনী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার ও তার পরিষদবর্গের প্রথম সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পূর্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার। আরো বক্তব্য রাখেন গালাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান তালুকদার,তারাকান্দা উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, কাকনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান খান প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন ইউপি সচিব মুহাম্মদ আসাদুজ্জামান। এর পূর্বে চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার সংক্ষিপ্ত বক্তব্যে জনগণকে তার কাজে সাহায্য সহযোগীতা কামনা করেন। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অভিমত ব্যাক্ত করেন। এতে গণ্যমান্য ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com