শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কথা রাখলেন চেয়ারম্যান নয়ন, দুইজনকে কিনে দিলেন ভটভটি

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

অসহায় ভটভটি চালক এবং এক চোরকে জীবিকা নির্বাহের জন্য ভটভটি কিনে দিলেন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। গত রবিবার (৩০ জানুয়ারি)প্রতিদিনকার মত সন্ধ্যায় একটি দোকানে বসলেন নেতাকর্মীদের নিয়ে। বেশ কিছুদিন পূর্বে করেরহাট বাজারে একটি দোকান চুরি হয়, তার কিছুদিন পরে চোরগুলা শনাক্ত করে চেয়ারম্যান মহোদয়ের কাছে নিয়ে আসা হলে চেয়ারম্যান মহোদয় ৫জন চোরকে ৫০হাজার টাকা করে মোট আড়াই লক্ষ টাকা জরিমানা করেন। এর মধ্যে দোকানের মালিক নজরুল দোকান চুরির পর বেশ কয়েকলক্ষ টাকা দেনার মধ্যে পড়ে যায়, অসহায় হয়ে ভাড়ায় ভটবটি চালানো শুরু করে। কিন্তু সারাদিন ভটবটি চালিয়ে মালিক কে টাকা দেয়ার পর নিজের সংসার চালাতেও হিমসিম খায়, সেখানে দেনা দেয়াতো দুরের কথা।? এর ভিতরে দেনাদাররা যখন টাকার জন্য চাপ দিচ্ছে তখন দোকানদার অসহায় হয়ে পড়ে চেয়ারম্যান মহোদয়ের কাছে একটা চোরকে নিয়ে আসলে, চেয়ারম্যান চোরদের টাকার জন্য চাপ দেয়। এবং অসহায় নজরুল কে একটি ভটভটি, এবং চুরি না করে কর্ম করে খাওয়ার জন্য একজন চোরকে একটি ভটভটি কিনে দিবেন বলে আশ্বস্ত করেন। তিনি চোরকে বলেন কর্ম করে খেতে আর কখনো যাতে কোন চুরি বা খারাপ কিছুর সাথে না জড়ায় সে জন্য কঠিন হুশিয়ারী করে দেন। যে কথা সে কাজ। চুরি হওয়া দোকানের অসহায় মালিক নজরুল কে তার অসহায়ত্ব দূর করতে একটা ভটভটি, এবং একটা চোরকে চুরি না করে কর্ম করে খাওয়ার জন্য একটা ভটভটি কিনে দেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চেয়ারম্যান নয়ন তা কাজে প্রমাণ দিলেন, তাদের দুটি ভটভটি কিনে দিয়ে তাদের এবং তাদের পরিবারের মুখে হাঁসি ফুটালেন তিনি। আজ ইউনিয়ন পরিষদে ভটভটি দুটি তাদের হাতে হস্তান্তর করেন চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইমরুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক আক্তার হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com