শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরের তিতপল্লায় জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

জামালপুর সদর উপজেলার তিতপল্লায় জোড় পূর্বক জমি দখল করে বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে। তিতপল্লা ইউনিয়নের মাগুরিপাড়ায় এই ঘটনা ঘটে।এই বিষয় নিয়ে জমির মালিক যোবাইদ হোসেন থানায় অভিযোগ করলেও বাড়ি নির্মান কাজ চালু রেখেছে দখলকারীরা। তবে পুলিশ বলছে কাজ বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।অভিযোগ সূত্রে জানা যায়- তিতপল্লা (মাগুরিপাড়া) মৌজার ৫৭৮ বিআরএস খতিয়ান নং জমির ২০২০ নং দাগের ১৭ শতাংশ জমির ওয়ারিশ সূত্রে মালিক যোবাইদ হোসেন ও তার পরিবার।যোবাইদ হোসেন দীর্ঘদিন যাবত তার পরিবারের সাথে জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় বসবাস করে আসছে। এই সুযোগে মাগুরিয়া গ্রামের মো: হযরত আলীর ছেলে ছানোয়ার হোসেন ছানু তার সাড়ে ৪ শতাংশ জমি জোড়পূর্বক দখল করে বেশ কয়েকদিন আগে বাড়ি নির্মানের কাজ শুরু করে। যোবাইদ হোসেন বাধা দিলেও তাকে হামলা করতে আসে ছানোয়ার হোসেন ছানু। সেই সময় প্রতিবেশীদের বাধার কারনে প্রানে বেচে যান যোবাইদ হোসেন। এরপর থানায় অভিযোগ করেন তিনি।যোবাইদ হোসেন এই প্রতিবেদককে বলেন-“আমার জমি দখলের পর থানায় অভিযোগ করি। এরপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাড়ি নির্মানের কাজ বন্ধ করে দিয়ে আসে। কিন্তু পুলিশ চলে আসার পর আবারো বাড়ি নির্মানের কাজ শুরু করে ছানোয়ার হোসেন। এভাবে চলতে থাকলে আমাদের সব জমি দখল করে নিবে।
আমরা এই ছানুর মতো লোকদের কাছ থেকে মুক্তি চায় এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।”অভিযুক্ত ছানোয়ার হোসেন ছানু এই প্রতিবেদককে বলেন-“যোবাইদ হোসেন আমাদের আত্মীয়। তার মা আমাকে কিছু জমি দিতে চেয়েছিলো। তাই বাড়ির কাজ শুরু করছি। এখন তাকে অন্যত্র জমি দিতে চাচ্ছি কিন্তু নিচ্ছে না। দেখি কি হয়।”তবে যোবাইড় হোসেন বলেন- “আমার মা জমি দিতে চেয়েছে এটার কোনো প্রমান নেই। ছানোয়ার হোসেন অবৈধভাবে এই আমার জায়গার উপর বাড়ি নির্মানের কাজ করছে।”এই বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল ইসলাম খান বলেন- “অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ি নির্মানের কাজ বন্ধ করে দেয়। জমির সমাধান পুলিশ দিতে পারে না। যদি বাড়ি নির্মানের কাজ বন্ধ না করে তাহলে আমরা আদালতে প্রসিকিউশন দিয়ে দিবো। আদালত পরবর্তীতে স্বিদ্ধান্ত দিবে।”




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com