শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

করোনা মহামারীর কারণে গেল মাসে বেশ কয়েকটি সিনেমার মুক্তি পিছিয়ে যায়। তবে এমন পরিস্থিতিতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন, আসছে ১১ ফেব্রুয়ারি সিনেমা হলেই মুক্তি পাবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। নির্মাতা জানান, কোভিড পরিস্থিতির অবনতি হলেও আর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি পেছানোর সুযোগ নেই। যেহেতু প্রেক্ষাগৃহগুলো কোভিড নিয়ম নীতি মেনেই চলছে।
বেঙ্গল মিডিয়া প্রযোজিত ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’-এর শুটিং শুরু থেকেই ছিলো আলোচনায়। এই ছবি করতে গিয়েই বাপ্পী-অপুকে নিয়ে নানা গুঞ্জন ছড়ায় চলচ্চিত্র পাড়ায়। তখনই চাউর হয়, তারা প্রেম করছেন! কমেডি ও ফ্যামিলি ড্রামার ছবি ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ রিয়াজ-শাবনূরের সুপারহিট ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-এর দ্বিতীয় পরের কিস্তি নয়। নির্মাতা দেবাশীষ আগেই জানিয়েছেন, শ্বশুর বাড়ি জিন্দাবাদ নামটা দেশের সিনেমা প্রেমীদের কাছে ব্র্যান্ড। এজন্য তিনি তার নির্মিত আগের ছবির নামটা ব্যবহার করেছেন। সব প্রশ্নের উত্তর মিলবে ১১ ফেব্রুয়ারি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com