রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোবারকগঞ্জ সুগার মিল পরিদর্শন করেন সিও সংস্থার নির্বাহী পরিচালক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একমাত্র ভারিশিল্প প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড পরিদর্শন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা সিও’র নির্বাহী পরিচালক মো. সামছুল আলম। বৃহস্পতিবার বেলা ১ টায় তিনি তার সফরসঙ্গীসহ মোবারকগঞ্জ সুগার মিল এর রেস্ট হাউজে আসেন। এ সময় মোচিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল তাদেরকে অভ্যর্থনা জানান। এরপর সিওর নির্বাহী পরিচালক মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান ও মোচিক সভাপতি গোলাম রসুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পৌর মহিলা সমিতির নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত আলোচনা শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন সিও নির্বাহী পরিচালকসহ অতিথিবৃন্দ। মধ্যাহ্নভোজন শেষে মোবারকগঞ্জ সুগার মিলের কারখানা পরিদর্শন করেন তারা। এসময় আরো উপস্থিত ছিলেন মো. রবিউল ইসলাম নির্বাহী সম্পাদক দৈনিক সকালের সময়, মো. ইউনুছ আলী সহকারী সম্পাদক দৈনিক সকালের সময়, মো. নাসিম উদ্দিন ভাইস প্রেসিডেন্ট ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।মুসিক সভাপতি নিজে উপস্থিত থেকে কারখানার মধ্যে অতীতে অতিথিদের ঘুরে ঘুরে সব দেখান। চিনি শিল্পের সংকটময় সময়ে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুলের যোগ্য নেতৃত্বের প্রশংসাপূর্বক মোবারকগঞ্জ সুগার মিলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন সিওর নির্বাহী পরিচালক শামসুল আলম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com