শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বড়লেখায় গাংকুল মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সুন্দর

ফয়সাল মাহমুদ বড়লেখা (মৌলভীবাজার) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ৩য় বারের মতো গভর্ণিং বডির সভাপতি মনোনিত হয়েছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সুন্দর। তিনি বড়লেখা উপজেলাধীন পৌরসভার ৭নং ওয়ার্ডের পাখিয়ালা গ্রামের মৃত নেছার আলীর পুত্র। গভর্নিংবডির অন্যান্য সদস্যগণ হলেন-বিদ্যোতসাহী সদস্য প্রভাষক আব্দুল রব্বানী, ডাঃ আইনুল ইসলাম, আমির উদ্দিন। অভিভাবক সদস্য আক্তার হোসাইন, সিদ্দিকুর রহমান ও রিয়াজ উদ্দিন। সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও আরবী বিশ্ববিদ্যালয় উক্ত গভর্ণিংবডির অনুমোদন দিয়েছে। এ নিয়ে টানা ৩য় বারের মতো গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন মোঃ রফিকুল ইসলাম সুন্দর। এসময় রফিকুল ইসলাম সুন্দর বলেন, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, একনিষ্ঠতা বিগত দিনের চেয়েও আরও সুনামের সহিত পালন করবো, ইনশাআল্লাহ। আমার চেষ্টা-সাধনা আর ধ্যান-খেয়ালই থাকবে যে, মাদরাসার উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান, শিক্ষকদের পড়াশোনা করানোর মান সবচেয়ে সম্মানিত ও ভালো পর্যায় নিয়ে যাওয়া যায়। সেই চেষ্টাটি আমি আমার দায়িত্ব পালনকালীন সময়ে তা করে যাবো। সেজন্য তিনি মাদরাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। তাহাকে ৩য় বারের মতো গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করায় তিনি অধ্যক্ষ ও প্রভাষক এবং শিক্ষকমন্ডলীকে ফুলেল কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com