বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডিমলায় মাস্ক পরিধান না করায় জরিমানা ও মাস্ক বিতরণ

জাহাঙ্গীর রেজা ডিমলা (নীলফামারী) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ওমিক্রন মোকাবেলায় হাট বাজারে আসা জনসাধারণকে মাস্ক পরিধানে সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদীন। বৃহস্পতিবার (৩-ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদের প্রদান গেইট থেকে শুরু করে বাবুরহাট বাজারের প্রতিটি অলি-গলি, বিজয় চত্ত্বর ও শুটিবাড়ী মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। সরকারের বেধে দেওয়া বিধিনিষেধ অমান্য এবং মাস্ক পরিধান না করায় (সংক্রামক রোগ ২০১৮) এর অনুসারে ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ জনকে ৪ হাজার ৬০০ টাকা অর্থদ- প্রদান করা হয়েছে এবং মাস্ক বিহীন জনগণের মাঝে বিনামূল্যে সার্জিক্যাল মাস্ক সরবরাহ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদীন। এসময় সহযোগিতা করেন ডিমলা থানার এস আই কালাম হোসেন বাদল ও তার সঙ্গীয় ফোর্স। জরিমানা আদায়ের ডিসিআর কাটতে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের নাজির মফিজুল রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com