রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গৌরনদীতে সরকারি রাস্তার গাছ কাটা হচ্ছে

মনীষ চন্দ্র বিশ্বাস গৌরনদী :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

কোন নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারী এক কর্মচারীর নির্দেশে বরিশালের গৌরনদী উপজেলার শরিফাবাদ এলাকায় খাল পাড়েরর সরকারী রাস্তার গাছ কেটে নেয়ার মহোৎসব শুরু হয়েছে। ইতিমধ্যে ওই রাস্তা থেকে লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা জানান, গত কয়েকদিন পূর্বে মাহিলাড়া-ছয়গ্রাম খাল পাড়ের শরিফাবাদ এলাকার বাসিন্দাদের রাস্তা করে দেয়ার কথা বলে রাস্তার গাছ কেটে নেয়ার জন্য নির্দেশ দেয় মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের মৃত আনোয়ার রাঢ়ীর ছেলে সরকারী কর্মচারী রাসেল হোসেন রাঢ়ী। এরপর থেকেই রাস্তার গাছ কাটার মহোৎসব শুরু করা হয়। গাছগুলো খালপাড়ের বাসিন্দাদের নিজেদের লাগানো বলে দাবী করা হয়। তবে গাছ কাটার নির্দেশ দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন রাসেল রাঢ়ী। মাহিলাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড (শরিফাবাদ গ্রাম) ইউপি সদস্য জসিম উদ্দীন হাওলাদার জানান, খালপাড়ের গাছ এভাবে নির্বিচারে কেটে ফেলা হলে বর্ষায় রাস্তা ভেঙ্গে খাল ভরাট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গৌরনদী উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনিন্দ্রনাথ হালদার জানান, ওই খালপাড়ের রাস্তায় ক্ষুদ্র সেচ প্রকল্পের মাধ্যমে গাছ লাগানো হয়েছিলো। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com