রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে পালিত হয়েছে দৈনিক যুগান্তর এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে সর্বস্তরের অংশগ্রহনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে যুগান্তর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায়, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর সার্কেল এর সিনিয়র এএসপি মাহমুদা শারমিন নেলী। অন্যদের মধ্যে আলোচনা করেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ‘র অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সহ: অধ্যাপক আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার, প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, স্বজন সমাবেশ এর সদস্য ডা. হাবিবুর রহমান, পথ পাঠাগার এর সভাপতি নাজমুল হুদা সারোয়ার, সাংবাদিক এনসি সরকার, ধ্রুব সরকার, এইচ এম সাইদুল ইসলাম, পল্টন হাজং, আফম সফিউল্লাহ, সুমন রায়, কে এস বাবু, শান্ত তালুকদার, মানবতার ফেরিওয়ালা রিক্সা চালক তারা মিয়া, সহকারী শিক্ষক হাসিনা আক্তার প্রমুখ। এছাড়া রাজনৈতিক, শিল্পী, শিক্ষক, পাঠক, ব্যবসায়ী ও পত্রিকার হকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে, ডাঃ কামরুল ইসলাম এর পরিচালনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান, স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরিশেষে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com