রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হবু ভাবীর কেয়ারটেকার হয়ে বিপদে অপূর্ব!

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

সময়ের ট্রেন্ডিং কিছু জুটি রয়েছে যারা নাটকের আঙিনায় রঙ ছড়াচ্ছেন। তার একটি অপূর্ব ও সাবিলা নূর। বহু নাটকে এই দুই তারকা কাজ করেছেন একসঙ্গে। তাদের সেইসব নাটক কোটি কোটি ভিউ পেয়েছে। জুটেছে অনেক প্রশংসাও। এবার আরও একটি নাটক নিয়ে হাজির হতে যাচ্ছেন তারা। নাটকের নাম ‘স্পাই লাভ’। এ নাটকে অপূর্বকে পাওয়া যাবে কেয়ারটেকারের চরিত্রে। আর তিনি এই কাজটি করছেন সাবিলা নূরের বাসায়!
সদ্য নির্মিত এই নাটকে দেখা যাবে, বড় ভাইয়ের হবু বৌয়ের গতিবিধি লক্ষ্য করার জন্য কেয়ারটেকারের চাকরি নেন ছোট ভাই রাজীব তথা অপূর্ব। সেখানে গিয়ে প্রেমে পড়েন ওই বাসার ছোট মেয়ে বুবলীর। কিন্তু বিপদ দেখা দেয় কেয়ারটেকার অপূর্বর কাজ নিয়ে। যাকে একই সঙ্গে বাসার সব কাজ করতে হয়। অথচ তিনি এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। পড়াশুনা করছেন বায়োক্যামেস্ট্রি নিয়ে। সিএমভি প্রযোজিত এই নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। নির্মাতা রুবেল হাসান। প্রযোজক এস কে সাহেদ আলী জানান, ‘স্পাই লাভ’ শিগগিরই মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com