রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরিফাতুন্নিছা মহিলা মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

সাদেক মোহাম্মদ পাভেল :
  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

শরিফাতুন্নিছা মহিলা মাদ্রাসার উদ্যোগে ১০ বছরপূর্তি উপলক্ষে ছাত্রীদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
মাদ্রাসার কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুল হক নগরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংবাদিক ইমদাদুল হক তৈয়ব, সমাজসেবক মোহাম্মদ আবু তাহের, জনাব আবেদ আলী ও প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান। এবং নারী অতিথি হিসেবে মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক মমতাজ বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদিয়মান গবেষক সাদিয়া ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র অধ্যাপক ড. জামাল উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার ছাত্রীদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে মহামারী থেকে রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়। ১ম দফায় ১০০ জন ছাত্রীর মধ্যে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করা হয় এবং ২য় দফায় আরো ১০০ জন ছাত্রী দের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com