রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিবগঞ্জে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম পরিদর্শন

আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ) :
  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউনিয়নে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম পরিদর্শন করেছেন শিবগঞ্জের কৃতিসন্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) সৈয়দ নূরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম ও উপজেলা নিবাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি। শনিবার দুপুরে তারা পরিদর্শনে গিয়ে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় সৈয়দ নূরুল ইসলাম বলেন, শিবগঞ্জ উপজেলার আমের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে অন্যন্য উদাহরণ বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম। বাইরে থেকে দর্শনার্থীরা এলে আমের বিভিন্ন জাত সর্ম্পকে ধারণা পাবে। বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম স্থাপনে প্রশাসনের প্রশংসার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল গণি জোহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু ও জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদারসহ অন্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com