সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ শীত আরও বাড়বে

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

তুমুল বৃষ্টির পর তাপমাত্রা অনেকটা কমে গিয়ে রোববার দেশের সাত জেলা ও এক উপজেলায় বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী দিনগুলোতে শীত আরও বেড়ে শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সর্বশেষ গত ২৮ জানুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ দেখা দিয়েছিলো। ৬ দিনের ব্যবধানে তা গত ৩ ফেব্রুয়ারি দূরও হয়ে যায়। এরপরই দেশজুড়ে দেখা দেয় ঝড়-বৃষ্টি। বর্ষাকালের মতো বজ্র-বৃষ্টি হয় গত শুক্রবার। বৃষ্টির প্রবণতা কমতেই বেড়ে গেছে শীত। ফের দেখা দিয়েছে শৈত্যপ্রবাহ। গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) মাঘ মাসের ২৩ তারিখ। সকালে দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সেখানে সর্বনি¤œ তাপমাত্রা ছিলো ১১ দশমি ১ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমে হয়েছে ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনি¤œ তাপমাত্রা ১৫ দশমিক ২ থেকে কমে হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগে সামান্য বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ১৫ মিলিমিটার বৃষ্টিও হয়েছে তেঁতুলিয়ায়। আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকেই ঢাকার আকাশ মোটামুটি রোদময়। তবে হালকা মেঘও আছে। গত রাত থেকেই ঢাকায় শীতের অনুভূতি অনেকটাই বেড়ে গেছে। আবহাওয়াবিদদের দেয়া তথ্য অনুযায়ী, দেশের বেশিরভাগ অঞ্চলেই এখন জেঁকে বসেছে মাঘের শীত। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া রোববার জানান, নীলফামারী, পঞ্চগড়, কুঁড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলা এবং সীতাকু-ু উপজেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং তা পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করতে পারে। তিনি আরও বলেন, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com