বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘বাড়ে মিয়া ছোটে মিয়া’র রিমেকে অক্ষয়-টাইগার

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

বলিউডের দুই অ্যাকশন তারকা অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। তারা এবার একসঙ্গে কাজ করবেন। আলী আব্বাস জাফর পরিচালিত ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’র রিমেকে অভিনয় করতে যাচ্ছেন দুজনে। এ সিনেমাটিতে মূল অভিনেতা ছিলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন এবং গোবিন্দ। তাদের কমেডি ধাঁচের সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে ছিল বলি পারায়। সিনেমাটি ১৯৯৮ সালে রিলিজ হয়। বক্স অফিস হিট সিনেমা এটি। এতে ছিলেন রাভিনা ট্যান্ডন। ভারতীয় এক গণমাধ্যমে জানায়, প্রোডাকশন হাউস পূজা এন্টারটেইনমেন্ট রোববার, ৬ ফেব্রুয়ারি এ সিনেমা নিয়ে অফিসিয়ালি ঘোষণা দেবেন। প্রথমবারের মতো বলিউড দুই তারকা একসঙ্গে কাজ করবেন। তাদের ভক্তদের অপেক্ষা করতে হবে এই বিগ ধামাকার জন্য। পরিচালক এরইমধ্যে সিনেমাটি নিয়ে বেশ আশায় আছেন।

এদিকে দুই অভিনেতাই ব্যস্ত সময় পার করছেন। অক্ষয় কুমারের হাতে আছে পৃথ্বীরাজ, রাম সেতু, বচ্চন পান্ডে, গোর্খা, রাতাসন রিমেক, মিশন সিন্ডারেলা, রক্ষা বন্ধনসহ বেশ কয়েকটি সিনেমা। অন্যদিকে টাইগার শ্রফের হাতে রয়েছে হিরোপান্তি ২, বাঘি ৪ এবং গণপথ পার্ট ১।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com