শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমেরিকা থেকে কাঞ্চন-নিপুণকে শুভেচ্ছা জানালেন শাকিব

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি শপথ নিয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে খোলা প্রাঙ্গণে শপথ নেন তারা।
শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিতরা। সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণের গলায় মালা পরিয়ে দেন শিল্পী সমিতির সদস্যরা। তারা চেয়ারে বসে আছেন এমন একটি ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। ছবিটি পোস্ট করে চলচ্চিত্র শিল্পীদের নতুন কমিটিকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।
বাদ যাচ্ছেন না নানা অঙ্গনের তারকারাও। সবাই কাঞ্চন-নিপুণকে এ সমিতির দায়িত্বে দেখে আনন্দিত। সেই আনন্দে সামিল হলেন চিত্রনায়ক শাকিব খানও। বর্তমানে এ নায়ক রয়েছেন আমেরিকায়। সেখান থেকে কাঞ্চন-নিপুণের ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘অভিনন্দন, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিতদের। আশা করি, নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ বাকি সবাই মিলে শিল্পী ও চলচ্চিত্রের শিল্পের স্বার্থে সঠিকভাবে কাজ করবেন।’ শাকিবের পোস্টটি শেয়ার করেছেন নিপুণ। এটি শেয়ার করে নায়িকা লেখেন, ‘ধন্যবাদ সাবেক সভাপতি’।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com