শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যে রঙের কাপড়ে মশা বেশি আকৃষ্ট হয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

মশা কমবেশি সবাইকেই কামড়ে থাকে। তবে কারও কারও একটু বেশিই কামড়ায়! এর কারণ কী জানেন? আসলে মশা কাকে বেশি আক্রমণ করবে তার অনেকটাই নির্ভর করে আপনি কোন ররঙের পোশাক পরেছেন তার উপর! অবাক করা বিষয় হলেও এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচার কমিউনিকেশনে প্রকাশিত এক গবেষণাপত্রে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই তথ্য জানিয়েছেন। এডিস মশা প্রথমে আকৃষ্ট হয় মানুষের দেহ থেকে নিঃসৃত হওয়া কার্বন ডাই অক্সাইডে। এরপর যে উৎস থেকে ওই কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে ও তার রঙের উপর ভিত্তি করে আক্রমণ করে মশা।
গবেষকরা জানান, লাল, কমলা, কালো ও সায়ান রঙের প্রতি বেশি আকৃষ্ট হয় মশা। পাশাপাশি সবুজ, বেগুনি, নীল ও সাদা রং দেখলে দূরে পালায় মশা। অর্থাৎ এসব রং একেবারেই পছন্দ করে না মশা।
এর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল, মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আক্রমণ করে মশা। নিশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড, ঘাম ও দেহের উষ্ণতা। তবে এই তালিকায় এবার চতুর্থ বিষয়টি যুক্ত হলো। গবেষণায় আরও জানা যায়। গাঢ় লাল না হলেও ত্বকের লাল রঞ্জক পদার্থে আকৃষ্ট হয় মশা। তাই মশা যেসব রং পছন্দ করে না, সেসব রঙের কাপড় পরেও মশার কামড় এড়াতে পারেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com