শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এক ফ্রেমে দোয়া আর প্রার্থনা, লতার শেষকৃত্যে শাহরুখের ছবি ভাইরাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

রবিবার সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয়েছে ‘ভারতরতœ’ লতা মঙ্গেশকরের। এদিন প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের নানান প্রান্তের হাই-প্রোফাইল ব্যক্তিত্বরা। ছিল প্রায় গোটা বলিউড। আমির, শাহরুখ, বিদ্যা বানাল, রণবীর কাপুররা পৌঁছেছিলেন লতাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে। এদিন দীর্ঘদিন পর জনসমক্ষে এলেন শাহরুখ খান। মাদক মামলায় ছেলে আরিয়ানের গ্রেফতারি পর্বের সময় থেকেই লাইমলাইট থেকে দূরে থাকছেন শাহরুখ। ম্যানেজার পুনম দামানিয়ার সঙ্গে ‘সুরসম্রাজ্ঞী’কে শ্রদ্ধাজ্ঞলি দিলেন কিং খান। এদিন ফুল দিয়ে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পর তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন শাহরুখ।
তারপর দু হাত উপরে তুলে আল্লাহুর কাছে লতাজির আত্মার শান্তি কামনা করেন। শাহরুখকের এই দোয়া পড়বার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একই ফ্রেমে শাহরুখের ম্যানেজার পুনম দামানিয়াকে জোর হাতে প্রার্থনা করতে দেখা গেল। নেটিজেনরা ধন্য ধন্য করছেন এই ছবির। সবার মুখেই এক বুলি, এটাই আমার দেশ, আমার ভারত। এসআরকে ফ্যানেরা মুগ্ধ এই ভাইরাল ছবিতে। একজন লিখেছেন, একটাই তো মন খান সাহেব, আর কতবার জিতবেন? লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শাহরুখ খানকে সৌজন্য বিনিময় করতে দেখা গেল বর্ষীয়ান নেতা শরদ পাওয়ারের সঙ্গে, ক্রিকেটার শচিন টেন্ডুলকরের সঙ্গেও আলাপচারিতা করতে দেখা যায় শাহরুখকে। করোনা পরবর্তী জটিলতার জেরে মৃত্যু হয়েছে লতা মঙ্গেশকরের, জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার রাতে মাল্টি অর্গান ফেইলিউর হয় তার। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত ২৮ দিন ধরে ভর্তি ছিলেন ‘কোকিলকন্ঠী’। করোনা এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি, কোটি কোটি ভক্তের প্রার্থনা কাজে এল না। লতার মুখাগ্নি করেন ভাই হৃদয়নাথ মঙ্গেশকর, শেষকৃত্যে উপস্থিত ছিলেন বোন আশা ভোঁসলে এবং ঊষা মঙ্গেশকরও।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com