শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিনিয়র সাংবাদিক শামসুল আলম বেলালের ইন্তেকাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সাবেক বাণিজ্যিক সম্পাদক শামসুল আলম বেলাল মারা গেছেন। গত রোববার রাত ২টায় রাজধানীর ইবরাহীম কার্ডিয়াক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন।
শামসুল আলম বেলাল ১৯৫৮ সালের ১৫ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৭ জুলাই তিনি বাসসে যোগদান করেন এবং ২০২০ সালের ১৫ এপ্রিল অবসর গ্রহণ করেন। বাসসে দীর্ঘ কর্মজীবনে তিনি অনলাইন এডিটর, সিটি এডিটর ও বাণিজ্যিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নামাজে জানাজা দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার পর তার লাশ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ শামসুল আলম বেলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com