শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বুধবার থেকে শতভাগ যাত্রী নেবে ট্রেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

আগামীলকাল ৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী পরিবহন করা হবে ট্রেনে। নতুন এই সিদ্ধান্তের বিষয়ে গত সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে আন্তনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করা হচ্ছে। চলমান এই বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সরদার শাহাদাত আলী জানান, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ট্রেনে শতভাগ যাত্রী বহন করা হবে। শতভাগ টিকিট বিক্রি করা হবে। ট্রেনে যাত্রীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইনে পাওয়া যাবে। আন্তনগর ট্রেনসমূহের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্লাটফরম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে আন্তনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রীকালীন বেডিং সরবরাহ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com