বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেত্রকোণায় ডিবির অভিযানে ফেনসিডিলসহ আটক – ২

নেত্রকোনা প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোণা গোয়েন্দা (ডিবি) পুলিশ মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার সাতপাইস্থ চাঁনখার মোড়ে অভিযান চালিয়ে ২০ পিস ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বায়রাউড়া গ্রামের মোঃ ওয়ারেছ মিয়া ফারাসের পুত্র মোঃ অনুকুল ফারাস(৪৫) ও একই গ্রামের মোঃ রিয়াজ উদ্দিনের পুত্র মোঃ খায়রুল মিয়া(৩০) নেত্রকোণা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে জেলা শহরের সাতপাইস্থ চাঁনখার মোড়ে অভিযান চালিয়ে ২০ পিস ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে যে তারা দির্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল এনে জেলা শহরে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে ডিবির এসআই উত্তম কুমার দাস বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। বুধবার আসামিদেরকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com