শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেত্রকোনার হাওরের গুচ্ছ গ্রাম এখন সবুজ গ্রাম

মোনায়েম খান নেত্রকোনা :
  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

হাওরের দুর্যোগ তাদের নিত্যসঙ্গী। বিশাল জলরাশির মাঝে ভাসমান এক দ্বীপের মধ্যে প্রায় ৫০ টি পরিবারের ২৩৫ জন মানুষের বসবাস। নেত্রকোনা জেলার মদন উপজেলার হাওর অধ্যুষিত একটি ইউনিয়ন গোবিন্দশ্রী।২০১৯ সালে গোবিন্দশ্রী ইউনিয়নে দরিদ্র ও ভূমিহীন পরিবারের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি গুচ্ছগ্রাম তৈরী করা হয়। গুচ্ছগ্রামের ঘরগুলো হস্তান্তরের পর বারসিক গুচ্ছগ্রামের চারাপাশে পরিবেশ উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য উপজেলা প্রশাসনের পরামর্শ অনুযায়ী বৈচিত্র্যময় ফল ও পানি সহনশীল গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক। বারসিক’র সহযোগিতায় ২০২০ সালে বন্যা পরবর্তী সময়ে পানিসহনশীল গাছ রোপন করে নিরাপত্তা বেষ্ঠুনি তৈরী করা হয়েছে। পাশাপাশি হাঁস মোরগ পালনের জন্য সহযোগিতা ও উৎসাহ প্রদান করা হচ্ছে। পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ ও জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে বসতভিটার সামান্য জমিতে সবজি চাষের জন্য বারসিক গুচ্ছগ্রামবাসীদের উৎসাহিত করে এবং গত দুইবছর ধরে শীত ও বর্ষাকালিন সবজির বীজ বিতরণ করা হয় ৫০ টি পরিবারে। সবজি বীজ পেয়ে গুচ্ছগ্রামের ৫০টি পরিবার তাদের বসতভিটার সামান্য জমিতে সবজি চাষ করেছেন। ২০২২ সালের জানুয়ারি মাসে গুচ্ছগ্রামে গিয়ে দেখা যায় সকল বসতভিটার চারপাশ, ঘরে চালে,টাওয়ার পদ্ধতিতে বৈচিত্র্যময় সবজি যেমন- লাউ, মূলা, শিম, ডাটা, লালশাক, মিষ্টিকুমড়া, পুঁইশাক, চুকাই, পয়াজ, রশুন, মরিচ, বেগুন, পেপে, আখ, পাটশাক, ্করলা ইত্যাদি ফসলে ৫০টি পরিবারে বসতভিটা ভরে আছে। গ্রামবাসীরা জানান যে, তারা নিজেদের উৎপাদিত সবজি খাচ্ছেন, বাজার থেকে তাদের কোন সবজি কিনে খেতে হয়না বরং কিছু কিছু সবজি বাজারে বিক্রি করছেন। তারা প্রতিটি সবজীর বীজ সংগ্রহ করে রাখছেন নিজ নিজ ঘরে। গুচ্ছগ্রামের নারীরা সবজীচাষ, ফলের গাছ রোপন করে একটি সবুজ গ্রাম তৈরী করেছেন। গ্রামে এখন আম, জাম, কাঠাল, লিচু, নারিকেল, লেবু, আমড়া, পেয়ারা, পেঁপে, ডালিম,কলা, সুপারি গাছ ধীরে বড় হচ্ছে। নিজেদের চাহিদা পুরণ করে পাশের গ্রামের ৩৭ জন নারীকে বীজ প্রদান করেছেন। গোবিন্দ্রশ্রী হাওর বীজ ঘরে সীম, ডাটা, দেশীলাউ, মিষ্টি লাউ এর প্রায় তিন কেজি বীজ প্রদান করেছেন। তারা হাঁস,মোরগ,কবুতর,গরু,ছাগল পালন করছেন। এখন সরকারী সেবা পরিসেবার সাথে যুক্ত হবার জন্য বারসিকের পরামর্শ অনুযায়ি উঠোন বৈঠক ও সরকারী সেবাদানকারী অফিসে যোগাযোগ করছেন। এভাবেই গুচ্ছগ্রামের নারী-পুরুষরা স্বপ্ন দেখছেন সকলের সাথে সমানভাবে মর্যাদার সাথে বাঁচার জন্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com