শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটকে ১২ রানে হারিয়েছে বরিশাল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

সিলেট সানরাইজার্সকে ১২ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নামা বরিশালকে উড়ন্ত শুরু এনে দিয়েছিলো মুনিম শাহরিয়ার। অন্য প্রান্তে থাকা ক্রিস গেইলকে রীতিমতো দর্শক বানিয়ে রাখেন তিনি। পাওয়ার প্লের ছয় ওভারেই ৬৭ রান যোগ করে বরিশাল। এর মধ্যে ৪৭ রানই ছিল মুনিমের। অন্য প্রান্তে থাকা গেইল তখন ১১ বল খেলে করেছেন ১৪ রান।
মুনিমের ঝড় অবশ্য পাওয়ার প্লের কিছুক্ষণ পরই শেষ হয়েছে। ৬ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৫১ রান করে সোহাগ গাজীর বলে বাউন্ডারির কাছে দাঁড়িয়ে থাকা মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। তার ওপেনিং সঙ্গী গেইলও দীর্ঘদিন পর রানে ফেরেন। ৪ চার ও ২ ছক্কায় ৪৫ বলে ৫১ রান করেন গেইল। শেষদিকে ক্যামিও খেলেন ডোয়াইন ব্রাভো ও সাকিব আল হাসান। ২ চার ও ৪ ছক্কায় ১৯ বলে ৩৮ রান করেন সাকিব। ১ চার ও ৪ ছক্কায় ১৩ বলে ৩১ রান আসে ব্রাভোর ব্যাটে। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করে বরিশাল।
তাদের জবাব দিতে নেমে সিলেটের হয়ে ঝড় তুলেন ইনগ্রাম। ১৬ চার ও ১ ছক্কায় ৪৯ বলে ৯০ রান করে আউট হন তিনি। কিন্তু মাঝের ব্যাটসম্যানরা হন ব্যর্থ। শেষদিকে মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। ২১ বলে ৩৪ রান করে মোসাদ্দেক আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বাবু। ১ চার ও ২ ছক্কায় ১২ বলে ২২ রান করেন তিনি। তবে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রানের বেশি করতে পারেনি সিলেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com