মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

ঈদের আগে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেলো ছাত্রলীগ কর্মীর

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২০

পটুয়াখালীর বাউফল উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের একদিন আগে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক ছাত্রলীগ কর্মী। দুইপক্ষের অন্তত ১৫ জন এঘটনায় আহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমন রোধে প্রচারের জন্য পৌর শহরের জেলা পরিষদের ডাক বাংলোর সামনে দুপুর ১টার সময় বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক জুয়েলের পক্ষে একটি তোরণ নির্মাণ করা হচ্ছিল। এসময় এমপি আসম ফিরোজ গ্রুপের পৌর শাখার আওয়ামী লীগ সভাপতি ও নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক তার দলবল নিয়ে তোরণ নির্মাণে বাধা দেন।

কিছু সময় পর মেয়র জিয়াউল হক জুয়েল ঘটনাস্থলে আসেন। এ সময় ফারুকের এবং জুয়েলের মধ্যে কথাকাটাকাটি হয়। এতে দুইপক্ষের নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় শুরু করে। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।

দফায় দফায় এ সংঘর্ষ চলাকালে এমপি গ্রুপের ছাত্রলীগ কর্মী তাপস দাস ছুরিকাহত হয়ে গুরুত্বর আহত হন। প্রথমে তাকে বাউফল এবং পরর্বতীতে শেবাচিমে পাঠানো নেয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তাপস।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com