শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জায়েদকে বয়কটের গুজব, তীব্র নিন্দা সোহানের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে যে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা জায়েদ খানকে বয়কট করা হয়েছে। বলা হচ্ছে বুধবার রাতে বর্জনের সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্রের ১৮টি সংগঠন। তবে এমন খবরের তীব্র নিন্দা জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগের প্রধান সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘গত মঙ্গলবার আমরা ১৮টি সংগঠনের প্রধান নেতারা বসেছিলাম। আমাদের মধ্যে বয়কটসংক্রান্ত কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যা শুনছি, এগুলো নিয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কথা বলছেন।
তিনি বলেন, আমাদের ১৮ সংগঠনের মুখপাত্র আলমগীর ভাই এ বিষয়ে আগামী ১৪ তারিখে ব্রিফ করবেন। এর মধ্যে জায়েদ খানকে কেন্দ্র করে আমাদের নামে কোনো গুজব ছড়ালে ব্রিবতকর পরিস্থিতিতে পড়তে হবে। কারণ, আমরা বুঝেশুনেই সিদ্ধান্ত নেব। অন্যের কথায় কান দেবেন না।’
সোহান বলেন, ‘কী লিখছে এগুলো আমাদের জানার বিষয় না। আমার নামে কিছু লিখলেও ভুল লিখছেন। কারণ, আমি এমন কিছু বলিনি। কিছু মানুষ ঝামেলা বাধানোর জন্য জায়েদ খানকে কেন্দ্র করে এসব গুজব ছড়াচ্ছে।
তিনি সবাইকে সতর্ক করে বলেন, আমাদের মুখপাত্র হিসেবে আলমগীর ভাই সামনে আছেন। তিনি যদি কোনো দিন বলেন বয়কট তাহলে বয়কট। এটা উদাহরণ হিসেবে বোঝানোর জন্য বললাম। কারণ, জায়েদকে বয়কট করা হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। আলমগীর ভাইয়ের কথা সবাই শুনুন।’ গত বুধবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, গত মঙ্গলবার চলচ্চিত্রশিল্পী সমিতির ১৮টি সংগঠন বৈঠক করে সিদ্ধান্ত নেয় জায়েদ খানকে বয়কট করা হবে। এটা তারা গোপন রেখেছিলেন। বুধবার উচ্চ আদালতে সিদ্ধান্ত হয়েছে জায়েদ খান এবং নিপুণ কেউ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না। ১৩ তারিখ পর্যন্ত রায় স্থগিত করা হয়েছে। জায়েদ খানের পদ স্থগিত হওয়ার আজ তারা বর্জনের বিষয়টি প্রকাশ্যে আনেন। এ খবরগুলো কোনোটিই মোটেও সত্য নয়। মিথ্যা বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেছেন সোহানুর রহমান সোহান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com