শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামের উলিপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ, এমপিওভুক্তিসহ ৮ দফা দাবীতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঘন্টাখানিক মানববন্ধন করা হয়। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট উপজেলার শাখা এই মানববন্ধনের আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন শিক্ষক ঐক্যজোটের আহবায়ক আব্দুর রশীদ, সদস্য সচিব ফকরুল ইসলাম, শিক্ষক নেতা লিয়াকত আলী আকন্দ, আব্দুল কাদের, কাজী মো. আবুু তাহের, আলেফ উদ্দিন, আব্দুল জব্বার, শফিকুল ইসলাম, আব্দুল মান্নান, ফজলে কাদের, সাইফুর রহমান, মর্জিনা বেগম, শাহিনা আক্তার প্রমূখ। বক্তারা বলেন, গত ৩৮বছর যাবৎ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগণ বেতন-ভাতা না পাওয়ার কারণে মানবেতর জীবন যাপন করছেন। অতিদ্রুত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ করার দাবী জানানো হয়। এছাড়াও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, মাদরাসাগুলোর পাঠদানের অনুমতির স্থাগিতাদেশ প্রত্যাহারসহ ৮দফা দাবী বাস্তবায়নের দাবী জানানো হয়। মানববন্ধনে ৮দফা দাবী বাস্তবায়নের জন্য আগামি ১৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com