শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে লরির ধাক্কা, ট্রাক চালক নিহত, আহত-৩

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদী ফকিরহাট বাজারে ট্রাকের চাকা পরিবর্তন করার সময় পেছন থেকে আসা লরির ধাক্কায় ট্রাকের চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন লরির চালক সহ ৩ জন। বুধবার (৯ ফেব্রয়ারী) দিবাগত রাত সাড়ে এগারোটায় চট্টগ্রামমুখী অংশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের চালক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর গ্রামের সোবহান আলীর ছেলে হযরত আলী(৩৫) নিহত হন। এসময় তার সহকারী (হেলপার) একই এলাকার বাসিন্দা নয়ন(৩০) আহত হন। দুর্ঘটনায় আহত লরির চালক ও হেলপারের পরিচয় পাওয়া যায়নি। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহবুব জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে এগারোটা দিকে হাদী ফকির হাট বাজারে চট্টগ্রাম মুখী লেনে ট্রাকের (ঢাকা মেট্টো ট-১৮-৫৯৫৩) চাকা বাস্ট হওয়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করার সময় পেছন থেকে আসা একটি লরি (চট্টমেট্টো ঢ-৮১-০৬৯১) ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ঘটনাস্থলেই মারা যায় এবং হেলপার গুরুতর আহত হয়। আহত অবস্থায় লরির চালক ও হেলপার অন্য গাড়িতে করে চলে যায়। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com