শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ায় চেয়ারম্যানদের বিদায় ও বরণ নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন সভাকক্ষে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, উপজেলার ৭ ইউনিয়নের ৬৩ জন সাধারণ সদস্য(পুরুষ) ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য, মোট ৮৪ জন শপথ গ্রহণ করেন, শপথ বাক্য পাঠ করান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী। শপথ গ্রহন শেষে গজারিয়ায় উপজেলাধীন ৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ মুন্সিগঞ্জ-৩ এড. মৃণাল কান্তি দাস এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লিটন মিয়া,রিটার্নিং অফিসার প্রানী সম্পদ কর্মকর্তা আসাদুল্লাহ, রিটার্নিং অফিসার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলার ৭ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদুজ্জামান জুয়েল, ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটন, হাজী আক্তার হোসেন,কামরুল হাসান ফরাজী, হাফিজ্জুজামান খাঁন জিতু, বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফি, আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন। গজারিয়ায় উপজেলার ০৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সাধারণ সদস্য (পুরুষ), সংরক্ষিত সাধারণ সদস্য (মহিলা) উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com